সাভারের আশুলিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল স্থানীয় ভুঁইয়াবাড়ীর সুলতানা ভিলায় ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানান, বাড়ির ছাদে কাজ করার সময় সাইফুল ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। সেখান থেকে দ্রুত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

কেএইচ