নড়াইলে ইভটিজিংয়ের দায়ে এক বখাটের দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের রূপগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত ইব্রাহিম (২৩)।
এদিকে, বুধবারও উত্যক্তকরণের এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রকাশ্যে জড়িয়ে ধরে ওই বখাটে যুবক। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং বখাটেকে আটক করে পুলিশে খবর দেয়। ইব্রাহিম নড়াইল পৌর এলাকার মাছিমদিয়া গ্রামের আলাউদ্দিন মিনার ছেলে।
এমবি





