রোটারি ক্লাব অব খুলশীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন। শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর পাঁচলাইশ সিভিও আহমদ মিয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যান সামশুল আলম শামীমের সভাপতিত্বে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খান বাদল, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসাইন, রোটারি ক্লাব অব খুলশীর সভাপতি ও ইকুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক মাহফুজুল হক।
এসময় স্কুলের শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চেকআপ, চিকিৎসা সেবা, ফ্রি টুথপেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





