দু’দেশের আমদানি রফতানি বানিজ্যকে আরো গতিশীল করার লক্ষ্যে ভারতে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী আজ শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর, ভারতের পেট্রাপোল বন্দর,আন্তর্জাতিক চেকপোস্ট ও কাস্টমস হাউস পরিদর্শন করেছেন।
পরে বিকেল ৩ টায় কাস্টমস অডিটরিয়ামে কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।
বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হাসেনের সভাপতিত্বে সভায় ব্যবসায়ীক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, দু দেশের প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল -প্রেট্রাপোল ইনটিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন করার পরও এটি পুর্ণাংগ কার্যক্রম শুরু করতে পারেনি।

বেনাপোল বন্দরে গুদাম সংকট সহ অবকাঠামোগত তেমন কোন উন্নয়ন ঘটেনি। খোলা আকাশের নীচে কোটি কোটি টাকার আমদানিকৃত মালামাল দিনের পর দিন রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখেন,বন্দরের ডাইরেক্টর নিতাইচন্দ্র সেন, কাস্টমস যুগ্ন কমিশনার মোস্তাফিজুর রহমান, ডেপুটি কমিশনার মারুফ হোসেন ও নিতিশ চন্দ্র, সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন, যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মহসিন মিলন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।
এমবি





