বেনাপোল বাজারে দুটি খাবার হোটেল ও দুটি আবাসিক হোটেলে ভ্রম্যমান আদালত অভিযান চালিয়ে খাবার হোটেল বিসমিল্লাহ ও নুরে রাজ এর মালিককে পৃথক ভাবে ২০০০ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে।
শুক্রবার দুপুর ২ টার সময় বেনাপোল বাজারের এই অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আ: সালাম।
তিনি জানান, পাশাপাশি দুটি হোটেল নুরে রাজ ও বিসমিল্লাহ হোটেলে অভিযান চালালে দেখা যায় তাদের মিষ্টি এবং অন্যান্য খাদ্য দ্রব্যর উপর মাছি ভন ভন করছে।
তাৎক্ষনিক হোটেল মালিক বাতেন ও জাহিদ হোসেনকে পৃথক ভাবে ২০০০ হাজার করে মোট ৪০০০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে পুনরায় এরকম হলে হোটেল বন্দ করে দেওয়া হবে।
তিনি আরো জানান, গত ৬ মাস আগে উক্ত হোটেল দুটিকে নোংরা এবং পচাবাসি ও মাছি পড়ার অভিযোগে জরিমানা করা হয়। এবার তাদের শেষ সুযোগ দেওয়া হয়েছে। এর পর এরকম অনিয়ম পেলে হোটেল বন্দ করে দেওয়া হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, হোটেল নুরে রাজ ও বিসমিল্লাহ হোটেলের মিষ্টি, নিমকি, সিংগাড়া, জিলাপি, গজা পিয়াজী সহ অন্যান্য খাবার দ্রব্য খরিদ্দারদের দৃষ্টি আকর্ষনের জন্য খোলা আকাশের নিচে রাস্তার পাশে রেখে দেয়।
যাতে বিভিন্ন ধরনের পোকামাকড় সহ রাস্তার ধুলাবালূ পড়ে খাবার এর গুনগত মান নষ্ট সহ বিভিন্ন ধরনের রোগ জীবানু ছড়ায়। তাতে কওে বেনাপোল এলাকার জনসাধারন সহ বিভিন্ন এলাকা থেকে আগত খরিদ্দাররা এ সব খাবার খেয়ে পেটের পীড়ায় ভুগছে বলে প্রত্যাক্ষদর্শীরা দাবি করেন।
অপরদিকে বেনাপোল বাজারের আবাসিক হোটেল ও হোটেল সানসিটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে কিছু পাওয়া যায়নি। তিনি মন্তব্য করেন হয়ত আমরা যাওয়ার আগে হোটেল কর্তৃপক্ষ আমাদের আগমন বুঝতে পেরে অনৈতিক কাজে লিপ্ত থাকা লোকদের সরিয়ে ফেলে।
এমবি





