ঢাকা থেকে অপহৃত শিশু মাহিন হোসেনকে (৬) অপহরণের ৫ দিন পর ফেনীতে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ঘটনায় জড়িত নারীসহ তিন জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে ফেনীর ছাগলনাইয়ার বাঁশপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

ফেনীর র‌্যাব- ৭ এর ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন শুক্রবার বিকালে প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৯ সেপ্টেম্বর গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর গ্রামের দিনমজুর রমিজ উদ্দিনের শিশু সন্তান মাহিন হোসেনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর অপহরণকারী আসমা বেগম ও তার স্বামী রফিকুল সরকার মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শিশুর বাবা রমিজ উদ্দিনের কাছে।

এ ঘটনার পর দিন রোববার শিশুর চাচা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে অপহৃতার স্বজনরা ঘটানটি র‌্যাব-১ এ অভিযোগ দিলে বৃহস্পতিবার র‌্যাব-৭ এর সহযোগিতায় ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকার সোনা মিয়ার বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে মাহিনকে উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আসমা বেগম, রফিকুল ইসলাম ও মো. সালউদ্দিনকে আটক করে। অপহৃত শিশু উদ্ধারের পর আটকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএইচ