অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে পদ্মশাখরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা বিজিবি-৩৮ এর বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের অনিল দাশ (৬৫), নিরঞ্জন মন্ডল (৪৫), তার স্ত্রী নমিতা (৩২) ছেলে বিশ্বজিত (৭), সুজন মন্ডল (২০),
সুভাষ মন্ডল (২৫), স্বপন মন্ডল (১৯), কালিগঞ্জ উপজেলার সঞ্জয় মন্ডল (২৫), চারুকলা (৬৫) ও নীলা মন্ডল (৫৫)।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমানজানান, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





