লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরওয়া ইউনিয়নে তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশের সোপার্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার গভীর রাতে কেরওয়া ইউনিয়নের খলিফা মসজিদ এলাকা থেকে তাদেরকে আটক করে স্থানীয় লোকজন গণধোলাই দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

আটকৃতরা হলো, সদর উপজেলা ছবিলপুর গ্রামের মিরাজের ছেলে এমরান, রায়পুর লধুয়া গ্রামের শাহলামের ছেলে সবুজ ও একই এলাকার মোহাম্মদ উল্যাহর ছেলে কামরুল।

রায়পুর থানার এসআই জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমতাবস্থা স্থানীয় লোকজন তাদের আটক কের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। তাদের ডাকাতি প্রস্তুুতি মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস