নড়াইল সড়ক বিভাগের ওয়ার্ক চার্জড শ্রমিক কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি হয়েছে। নড়াইল সড়ক ও জনপথ অফিস চত্বরে অবস্থান নিয়ে ওয়ার্ক চার্জ শ্রমিক কর্মচারীরা এ কর্মসূচী পালন করে।
রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচীতে অংশ নেয়া কর্মচারীরা তাদের দাবী আদায়ে বিক্ষোভ করে শ্লোগান দেয়।
বাংলাদেশ সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নড়াইল জেলা শাখার সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক চৌধুরী শাহ আলম পরিচালনায় কর্মসূচী চলাকালে বক্তব্য দেন মুন্সী মনিরুজ্জামান, আবুল হোসেন, লোকমান হোসেন, জাফর আলী প্রমখূ।
বক্তারা বলেন, সারা বংলাদেশের ন্যায় আন্দোলনের অংশ হিসাবে নড়াইলেও আগামী ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে আগামী ২৮ হতে ৩০ নভেম্বর পর্যন্ত চল চল ঢাকা চল এবং ঢাকায় কাফনের কাপড় নিয়ে অবস্থান ধর্মঘট পালন করা হবে।
হুমায়ুন/জেড





