রাজধানীর গুলশান-১ এ শিবিরের ঝটিকা মিছিল থেকে ৩ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে হঠাৎ মিছিল বের করলে গুলশান থানা পুলিশ ওই ৩ কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

গুলশান থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ