ফেনীতে পাঁচ কেজি গাঁজাসহ ফেরদৌস আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় যাত্রীবাহী যমুনা পরিবহনের একটি বাস থেকে পাঁচ কেজি গাঁজাসহ ফেরদৌস আক্তার নামে ওই নারীকে আটক করা হয়।
আটক নারীর স্বামীর বাড়ি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার মেহেদী নগর গ্রামে। তার স্বামী মোহাম্মদ সেলিম।
এমকে





