বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৬শ ৭০ পিস ইয়াবাসহ তবারক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবারক সদর ইউনিয়নের ঠান্ডাঝিরি এলাকার আবদুল মজিদের ছেলে।
মঙ্গলবার রাতে উপজেলা সদরের ধুংরী হেডম্যানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুংরী হেডম্যান পাড়ায় অভিযান চালায়। এসময় তবারক হোসেনেরে দেহ তল্লাশি করে ৬শ ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক তবারকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এআই





