গাইবান্ধার সুন্দরগঞ্জের ডোমেরহাট প্রতিভা কেজি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী অপহরণের ৬ দিন পর সোমবার রাতে ঢাকা থেকে উদ্ধার করেছে পরিবারের লোকজন। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতিভা কেজি স্কুলের শিক্ষক রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল রহমানের ছেলে আলামিন শুক্রবার সন্ধ্যায় ওই স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ডোমের হাট গ্রামের মাহফুজার রহমানের কন্যা আবিদা সুলতানাকে নিয়ে উধাও হয়। দীর্ঘ ৪ দিন খোঁজাখুজি করে কোন সন্ধান না পাওয়ায় মাহফুজার রহমান থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উভয়ের অবিভাবক ঢাকায় অভিযান চালিয়ে একটি আবাসিক এলাকা থেকে আবিদাকে উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক আশরাফুজ্জামান জানান, আবিদা উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়েছি। স্থানিয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে। অভিযোগকারি চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআইএস