“সমাজ পরিবর্তনের অঙ্গীকার”এ স্লোগানকে সামনে রেখে ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে সুবিধা বঞ্চিত অর্ধশত শিশুদের সাথে কেক কেটে ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শহরের আতিকুল আলম সড়কের কবিতা নিকেতন প্রাঙ্গণে শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেজাউল রাব্বি মনির।
নির্বাহী পরিচালক আবদুল্যাহ আল মারুফের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ব্যাংকার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সভাপতি আজাদ মালদার, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মু. ইকবাল চৌধুরী, দক্ষিণ নেয়াজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিবি আয়েশা মিনু, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ইফতেখার, সদস্য নজরুল ইসলাম সোহাগ, লিজা ফাতেমা, মিনহাজ উদ্দিন, খাদিজা আক্তার টুম্পা প্রমুখ।
শেষে অতিথি বৃন্দ সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে কেক কাটেন এবং খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসএম





