শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার,দেশের উন্নয়নে কাজ করে আর খালেদা জিয়ার সরকার পকেট ভরাব সরকার ,লুটপাটের সরকার।

আজ সোমবার সকালে যশোরের শার্শা উপজেলা চত্তরে আয়োজিত উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন যশোর-১ শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নাশির উদ্দিন,অধ্যক্ষ ইব্রাহিম খলিল,চেয়ারম্যান আলিম রেজা বাপ্পি প্রমুখ।

মেলা প্রাঙ্গনে কৃষি বিভাগ,স্বাস্থ্য বিভাগ,মহিলা বিষয়ক অধিদপ্তর,পরিবার পরিকল্পনা বিভাগ,শিক্ষা বিভাগ,একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে যুক্ত কর্মকর্তারা পৃথক পৃথক স্টল দিয়েছে। এর আগে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে তিনদিন ব্যাপি এই উন্নয়ন মেলার শুরু হয়।

এসএইচ