সৌদি আরবের হজ্ব করতে যাওয়া বাংলাদেশি হাজিদের খবর নিতে ফ্রি কল অফার দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
শুক্রবার দুপুরে রবি আজিয়াটা লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদিতে রবির যে কোন নম্বর থেকে ফ্রি কল করা যাবে। এছাড়া যারা রবির রোমিং সেবা গ্রহণ করে সৌদি আরব অবস্থান করছেন তারাও দেশে বিনামূল্যে কল ও এসএমএস করার সুযোগ পাবে।
বিজ্ঞপ্তিতে মিনায় হজ ট্রাজেডিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এমকে





