বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন শাখা ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানকে গণসংবর্ধনা প্রদান করেছেন। আজ গোবিন্দগঞ্জ উপজেলার আমতলী হাইস্কুল মাঠে রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বিএসসি’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদের সহধর্মিণী নারগিছ সুলতানা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু।

 


ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা/ মামা