চাঁদপুরের সিভিল সার্জন ডা. যতীন্দ্রনাথ চক্রবর্তী ৬৪ জন চিকিৎসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছেন।

গত আগস্টে ৩৩তম বিসিএসে (স্বাস্থ্য) নিয়োগপ্রাপ্ত ১১৪ জন চিকিৎসককে চাঁদপুরে বিভিন্ন পদে পদায়ন করা হয়। তাদের মধ্যে ৫০ জনকে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং স্বাস্থ্য উপকেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়।

পদের সংকট থাকায় আরও ৬৪ জনকে ওএসডি করা হয়। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ডা. যতীন্দ্রনাথ চক্রবর্তী এই ব্যবস্থা গ্রহণ করেছেন।

সিভিল সার্জন ডা. যতীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, 'নির্ধারিত পদ শূন্য নেই তবে এখানে আরও চিকিৎসকের প্রয়োজন রয়েছে'। ওএসডি চিকিৎসকরা যাতে গ্রামগঞ্জে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তাদের সদর হাসপাতালে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত রোগীদের চিকিৎসায় তাদের প্রয়োজন হবে।

এমকে, এমএ