মানিকগঞ্জের শিবালয়ে পানিতে ডুবে জুবায়ের আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার পশ্চিম সাহিলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জুবায়ের ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশেই জুবায়ের খেলা করছিল। এ সময় সবার অজান্তে সে পাশের ডোবায় পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
জুবায়েরের চাচাতো ভাই সাইদুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





