সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু হাসান বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে জংড়া খালে মঙ্গলবার দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।র্যাব হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংস থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাব টহল শুরু করলে বনদস্যু হাসান বাহিনী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টাগুলি ছুড়ে। গোলাগুলির পর দস্যুরা পিছু হটে। পরে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর চার দস্যুর মরদেহ উদ্ধার করে।
এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে র্যাব সূত্র জানায়।
জেড





