প্রতি বছরই ঈদে বেসরকারি পরিবহণের পাশাপাশি সরকার নিয়ন্ত্রিত বিআরটিসি বাস রাজধানী হতে দেশের বিভিন্ন জেলায় বিশেষ বাস সার্ভিস চালু করে।

এবারও তার ব্যতিক্রম হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ জুলাই রোববার হতে বিআরটিসি’র ঈদ অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন গত সোমবারও বিআরটিসি’র টিকিট কাউন্টার কোন ভীড় দেখা যায়নি।

এবার ৭ টি বিআরটিসি ডিপো হতে ঈদের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। কল্যাণপুর ছাড়াও রয়েছে উথলী বাস ডিপো গাবতলী, মিরপুর-১২ দ্বিতলা বাস ডিপো, জয়সাহারা বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, কমলাপুর বাস ডিপো।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর