খুলনা মেডিকেল কলেজের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে খুলনা বিভাগে ২ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আবদুল আহাদ জানান, সহকারী অধ্যাপকের জ্বর, গলাব্যাথা ও গায়ে ব্যাথা থাকায় শনিবার ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। টেস্টে করোনা পজেটিভ হয়। তিনি রেস্ট হাউজে থাকেন। তাকে সেখানে রেখেই চিকিৎসা দেয়া হবে। এছাড়া ওই রেস্ট হাউজে থাকা আরও ৫/৬ জন চিকিৎসককে আপাতত সেখানেই অবস্থানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ১৪ এপ্রিল মহানগরীর করিমনগর এলাকার প্রথম একজনের মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়। তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন আছেন।
এমবি





