বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, সরকারের জুলুম নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে যে, যারাই সমালোচনা করে তাদেরই গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে জেলে নিক্ষেপ করা হচ্ছে। দেশে গণতন্ত্র ও মৌলিক অধিকার থাকলে এমন অবস্থা হতো না।
তিনি বলেন, ওয়ান ইলেভেন সরকার খালেদা জিয়াকে মাইনাস করে বিএনপিকে ধ্বংস করতে ষড়যন্ত্র করতে চেয়েছিল, পারেনি। একইভাবে বর্তমান সরকারও তাকে রাজনীতি থেকে বিদায় করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। কিন্তু সে স্বপ্ন পূরন হবে না। তাই এখন একমাত্র কাজ হলো অবৈধ সরকারকে বিদায় করা। সে লক্ষ্যে সবাই একসাথে রাজপথে নামতে হবে।
তিনি শনিবার শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৯ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, আব্দুর রহমান, খাজা ইফতেখার আহমেদ, লাভলী রহমান, পরিমল চন্দ্র দাস,
অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, আব্দুল ওয়াদুদ, এসএম রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শাহ মোঃ মেহেদী হাসান হিমু, শামছুল হক রোমান, আব্দুল গফুর দারা , আলীমুর রাজি তরুণ, খান জাহাঙ্গীর , লিটন শেখ বাঘা, মাহবুব হাসান লেমন, মোশারফ হোসেন স্বপন, হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম শফিক, সাইমুম ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ।
এসএ





