ঝালকাঠির রাজাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
রাজাপুর থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন অভিযোগ রয়েছে জামায়াত নেতা হেমায়েত উদ্দিনের বিরুদ্ধে। অপ্রীতিকর ঘটনা যেন ঘটাতে না পারে- সেজন্য তাঁকে আটক করা হয়েছে।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





