কুষ্টিয়ার কুমারখালিতে র‍্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিনটি মোবাইল ফোনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। আটককৃতরা হলো- জাফর ইকবাল (২৬) ও শহিদুল ইসলাম (২১)।

মঙ্গলবার রাত আট টার দিকে উপজেলা লাহিনীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া র‍্যাব-১২ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাহিনীপাড়া গ্রামে অভিযান চালায় র‍্যাব। এসময় অস্ত্র ব্যবসায়ী জাফর ইকবাল ও শহিদুল ইসলামকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও তিনটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। জাফর ইকবাল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল হক জানান, র‍্যাব অস্ত্র উদ্ধারের পর পুলিশে সোপর্দ করেছে। এঘটনায় মামলা হয়েছে।

ইআর