চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৭৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।
প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় রাত ৮ চিকিৎসাধীন অবস্থায় মিলানের নিউগোয়ারদা হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, নোয়াখালী জেলার কোম্পানীগজ্ঞের গোলাম মাওলা (৫৫) নামের ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত সর্দিকাশিও শ্বাসকষ্টজনিত কারণে ভূগছিলেন। গত ১৫ দিন আগে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনাভাইরাস শণাক্ত হয়।
শুক্রবার (২০ মার্চ) রাত ৮ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাদের পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।
গোলাম মাওলার মৃত্যুতে মিলানে শোকের ছায়া নেমে এসেছে।
মিলানন্থ বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম ও সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন তার মৃত্যুতে আমরা শোকাহত।
এমবি





