রংপুরের পীরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত।
সোমবার সকালে পীরগঞ্জের ফতেপুর গ্রামে ড. ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা প্রশাসন, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, কেন্দ্রীয় আওয়ামী ওলামা লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগসহ ড. ওয়াজেদ মিয়ার পরিবারের সদস্যরা।
এদিকে বাদ যোহর পীরগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও বিশেষ মুনাজাত, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আয়োজনে বেলা ১১ টায় স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং সাড়ে ১১ টায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এমআইএস





