ময়মনসিংহ-৫ আসন মুক্তাগাছার জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) সালাউদ্দিন আহমেদ মুক্তির সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক আব্দুস সালামের প্রাথমিক অনুসন্ধানে তার ৩ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৮২৮ টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে।
যার মধ্যে ১ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৮২৮ টাকার সম্পত্তির উৎস তিনি দেখাতে পেরেছেন। বাকী ২ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকার সম্পদের উৎস দেখাতে পারেননি।
দুদক কর্মকর্তারা তার আরও অবৈধ সম্পদ আছে বলে ধারণা করছে। তাই দুদক কমিশনের ২৬/১ ধারায় এমপি সালাউদ্দিনকে তার যাবতীয় সম্পদ বিবরণী দুদকে দাখিলের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, সাংসদ সালাউদ্দিন তাঁর দুই মেয়ের বাল্যবিবাহ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। ওই বিয়ের অনুষ্ঠানে তিনি ৫ কোটি টাকা ব্যয় করেছেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান চালায়।
এমবি





