পবিত্র ঈদুলফিতর উপলক্ষে শুক্রবার সকাল থেকে পাঁচদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি ও রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল ও বন্দরের শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দরের আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা জানান, শুক্রবার সপ্তাহিক ছুটি। এছাড়া শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত (১৮-২১ জুলাই) ঈদের ছুটি থাকায় মোট পাঁচদিন বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে ২২ জুলাই থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঈদুলফিতরের ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সুবিধার্থে শুল্ক বিভাগের ব্যাগেজ কাউন্টার খোলা থাকবে। এ সময় সোনালী ব্যাংক বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর নেওয়া হবে।

এএইচ