ঢাকার ধামরাই উপজেলায় লরি চাপায় তোতা মিয়া (৩৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১০ এপ্রিল) সকালে উপজেলার কাওয়ালী পাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
কাওয়ালী পাড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং লরিটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
নিহত তোতা মিয়া উপজেলার বালিয়া ইউনিয়নের সুন্দর কাঠালিয়া গ্রামের মৃত নজিমুদ্দিনের ছেলে।
এদিকে, তোতা মিয়ার নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা সড়কে নসিমন, লরি ও ইঞ্জিনচালিত ট্রলি বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন।
ওএফ





