জয়পুরহাটে নাশকতার পরিকল্পনা করার সময় রেজুয়ানুল বারী (৩০) নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার রাত ১০টায় জয়পুরহাট সদরের শান্তি নগর প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫-এর অধিনায়ক আব্দুর রহিম জানান, জয়পুরহাট সদরের শান্তি নগর প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন জেএমবি সদস্য নাশকতা করার পরিকল্পনা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজুয়ানুল বারীকে গ্রেফতার করা হয়েছে । অন্যরা পারিয়ে যায়। তিনি জেলা সদরের আমতলী মহল্লার মোজাম্মেল হকের ছেলে। তাকে পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসা করা হবে।

এমকে