মাদককে না বলো,জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই স্লোগান নিয়ে মাদক ব্যবসায়ী, মাদক গ্রহনকারী,ইমাম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে স্থলবন্দর বেনাপোলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শার্শা উপজেলা মাদক নির্মূল কমিটির উদ্যোগে স্থানীয় সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুর হক মঞ্জুর সভাপতিত্বে, শার্শা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের পরিচালনায় ও অহিদুল হক পটুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথী যশোর-১ (শার্শা)আসনের সাংসদ শেখ আফিল উদ্দীন এমপি,যশোর পুলিশ সুপার বিপিএম,পিপিএম, মঈনুল হক, লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার,(পিবিজিএমএস) অধিনায়ক খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ছুরত আলম অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৬ যশোর, নাভারন সার্কেল এএসপি জামাল আল নাসের, পুলক কুমার ম-ল শার্শা উপজেলানিবার্হী অফিসার, এম মশিউর রহমান ওসি শার্শা থানা, শেখ আবু সালেহ মোঃ মাসুদ করিম ওসি বেনাপোল পোর্ট থানা।
মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে এমপি শেখ আফিল উদ্দীন বলেন, সারা দেশে ১৮ লাখ মাদকসেবী রয়েছে, যার প্রায় পাঁচ লাখ মহিলা। মাদকের মরণ ছোবল থেকে সমাজ তথা দেশকে রক্ষা করতে সমাজের সকল স্তর থেকে সবাইকেই কাজ করতে হবে। মাদকাসক্তদের নিরাময়ের জন্য দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে কয়েকশত নিরাময় কেন্দ্র খোলা হয়েছে। পরে উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।
উপস্থিত জনগনের উদ্দেশ্য তিনি বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর আমাদেরকেশপথ করানো হয় যেন রাষ্ট্রবিরোধী ও সমাজ বিরোধী কার্যকলাপ না করি।যে ইউনিয়নে মাদক ব্যবসায়ী পাওয়া যাবে তখন আপনারা ঐ ইউনিয়নের জনপ্রতিনিধিকে জবাবের আওতায় নিয়ে আসবেন।প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মাদক বিরোধী মিটিং সমাবেশ করতে বলেন। মনে রাখবেন রাইফেলের গুলিও আমাকে মাদক বিরোধী অভিযানথেকেফেরাতে পারবে না।
তিনি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের হুশিয়ারী উচ্চারন করে বলেন, আজ থেকে আপনাদেরআর কেউ বাঁচাতে পারবে না।মাদক ব্যবসায়ীদের বাড়ি-ঘর গুড়িয়ে দেয়া হবে।
শার্শা উপজেলার সকল মাদক ব্যবসায়ীদের তালিকা আমার হাতে রয়েছে। শেষ বারের মতোআমি আপনাদের বলে গেলাম মাদকের বিষয়টি শেষ দেখে ছাড়বো। মাদকের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষনা করেছেন।তিনি এসপি ও বিজিবির সিও এর সংযোগীতা কামনা করেন।আজকের এই মাদক বিরোধী সমাবেশ আমার জীবনে প্রথম ও শেষ সমাবেশ।
তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্য আরও বলেন, যশোর অঞ্চলের মাদক ব্যবসায়ীদের যে ৪০ জনের তালিকা রয়েছে যদি ভাল পথে ফিরে না আসেন আপনিও সেই লিষ্টে ঢুকে যাবেন। আমি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ মাদকের বিরুদ্ধে। সবশেষে প্রধান অতিথী সবাইকে ধন্যবাদ জানান।
নাছির/এসএম





