ভারতে দুই বছর কারাভোগের পর ৩ বাংলাদেশি নারী শিশুকে বেনাপোল চেকেপোস্ট দিয়ে গতরাতে দেশে ফেরত দিয়েছে ভারত। ভালো চাকরীর আশায় ভারতে গিয়ে কোলকাতা পুলিশের হাতে আটক হয় তারা।

রাত সাড়ে ৮ টার দিকে আনুষ্ঠানিকভাবে ট্রাভেল পারমিটের মাধ্যমে এদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসারা হলেন- খুলনার দিঘলিয়া থানার বাসুদেব বিশ্বাসের মেয়ে শিপ্রা বিশ্বাস (২৫)মেহেরপুর জেলার গাংনি থানার জয়পুর গ্রামের মতিন দাসের মেয়ে কল্পনা দাস (২৩), কল্পনা দাসের মেয়ে জোজো দাস (৯)।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন খান জানান, দুই বছর আগে দালালের প্রলোভনে পড়ে ভালো চাকরির আশায় ভারতে যায় তারা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের কোলকাতা রেল স্টেশন এলাকা থেকে আটক করে জেলহাজতে পাঠায়।

সাজার মেয়াদ শেষ হলে সেখান থেকে কলকাতার একটি সেল্টার হোম তাদের আশ্রয় হয়। পরে দু’দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে রোববার রাতে তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।

ইআর