আজকের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মেলা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ এ কথা জানান। এছাড়া বইমেলা তথ্য কেন্দ্র থেকে মাইকে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণার কথা প্রচার করা হচ্ছে।
আজকের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ৫০ টির বেশি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংখ্যাটা আরও বেশি হতে পারে।
মেলার বাউন্ডারিগুলো ভেঙে গেছে। বৃষ্টির পানি আটকে আছে মেলা চত্বরে।
তবে বেলা আড়াইটার দিকে আবারও বৃষ্টি শুরু হলে পানি সরানোর কাজ বন্ধ করে দেওয়া হয়।
এবারের মেলায় ৪০২টি প্রতিষ্ঠানের ৬৫১টি স্টল আছে।

জেএইচ