ডা. ইমরান এইচ সরকারকে অনাস্থা জানিয়েছে বাংলাদেশ অনলাইন ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান)।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বোয়ানের সদস্য ব্লগার অনিমেষ রহমান এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অনিমেষ বলেন, শাহবাগ আন্দোলন ছিল একটি রাজনৈতিক চেতনার নির্দলীয় আন্দোলন। কিন্তু দীর্ঘকালব্যাপী কৌশলে এই আন্দোলনকে পরিণত করা হয়েছে দিবস নির্ভর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে।
কোন অবস্থাতেই মুখপাত্রকে গণজাগরণ মঞ্চের নেতা ভাবার কোন কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, এখানে সবার পরিচয়-কর্মী। অথচ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মতলববাজ গোষ্ঠী মুখপাত্রের মুখ থেকে তাদের গোপন এজেন্ডার পক্ষে কথা বলিয়ে নিচ্ছে এবং মুখপাত্র এই ক্ষেত্রে সুযোগ নিচ্ছেন। এটা আমরা অনৈতিক মনে করি। তার এ ভূমিকা ৬দফা দাবির প্রতি বিশ্বাস ঘাতকতা বলেও উল্লেখ করে তিনি।
সংবাদ সম্মেলনে চার্বাক,বাঙ্গাল,কানিজ আকলিমা সুলতানা ও সুপ্রীতি ধর উপস্থিত ছিলেন।
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের (বোয়ান) আহ্বায়ক ছিলেন ইমরান এইচ সরকার।
এর আগে সংবাদ সম্মেলন করে গণজাগরণ মঞ্চের কর্মীরা ডা. ইমরানকে মঞ্চের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেয়।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
ইমরান বিশ্বাস ঘাতক: বোয়ান
ডা. ইমরান এইচ সরকারকে অনাস্থা জানিয়েছে বাংলাদেশ অনলাইন ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান)। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে





