রাজধানীর গুলিস্তানের হকারদের কাজী বশির মিলনায়তনের (মহানগর নাট্যমঞ্চ) আশপাশে ফাঁকা জায়গায় পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
শনিবার নগর ভবনে কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।
সাঈদ খোকন বলেন, গুলিস্তান এলাকার ২ হাজার ৫শ ৬ জন হকার এই পুনর্বাসন প্রকল্পের আওতায় আসবেন। তবে এ পুনর্বাসন অস্থায়ী ভিত্তিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
এমএনজে





