গত আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত চীনে গণহারে উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব নামের একটি সংগঠন।

আজ বুধবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে ঢাকা মহানগর শাখার কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সুফি আহমেদ মোরশেদ বলেন, ‘আমরা নিজ দায়িত্বে আজ এখানে এসেছি, চীনে যে নির্যাতনের ঘটনা ঘটছে আমরা তার নিন্দা জানাই। অবিলম্বে নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।’

মানববন্ধনে সভাপতিত্ব বক্তব্য রাখেন, বাংলাদেশ এর মহাসচিব আল্লামা রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আবরার চিশতি, সুফি আহমেদ মোর্শেদ শেখ নঈম উদ্দিন, মারুফ উদ্দিন শোভন, মোকাররম হোসেন, আশরাফুল আলম ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আফরোজা তানজিম।

মানববন্ধনে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লেবের পক্ষ থেকে অবিলাম্বে সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করে নাগরিক ও মানুষ হিসেবে মুসলিমদের স্বাভাবিক জীবন যাপন সুযোগ দেয়ার আহবান জানান।

এএস