জিএসপি সুবিধার জন্য লবিং না করে সুপার সিএসপি সুবিধা আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আরএমজি ক্লাব (Ready made Garments Club)।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবী জানান তারা।
বক্তারা বলেন, শুধুমাত্র জিএসপি সুবিধার জন্য লবিং খুবই অপমানজনক। বিদেশী বায়ারগণ দীর্ঘদিন বাংলাদেশের তৈরী পোশাক বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করেছে। অথচ এ শিল্পের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। সরকার জিএসপি সুবিধা পেতে দাসখতে স্বাক্ষর করতে বাধ্য হয়। আর জিএসপি নয়, সুপার জিএসপি সুবিধা প্রদানের মাধ্যমে ইউএসএ, কানাডা, জাপান, ইউরোপিয়ান ইউনিয়নসহ সকল উন্নত দেশকে বাধ্য করতে বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন আরএমজি ক্লাবের সমন্বয়ক সুলতানা বেগম। মানববন্ধনে বক্তব্য রাখেন আরএমজি ক্লাবের সদস্য লাভলী ইয়াসমিন, সাহিদা সরকার, শামীম আখতার শিরিন, রাবেয়া সুলতানা রানি, শারমিন আখতার, শাহনাজ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপদেষ্টা হারুনূর রশিদ ও মোঃ শামসুদ্দীন, এডভোকেট শেখ মোঃ জাকির হোসেন, ছাত্রনেতা আলাউদ্দিন, নজরুল ইসলাম।
কেএইচ





