রাজধানীর হাজারীবাগে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাসেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ১০টা দিকে ঝাউচর এলাকায় স্থানীয় মুন্সি স্বপন নামে এক ব্যক্তির সঙ্গে রাসেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের বুকে ও দুই পায়ে ছুরিকাঘাত করে স্বপন। পরে রক্তাত্ব অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাসেল হাজারীবাগের কালীনগর এলাকায় থাকতেন। পেশায় বাস হেলপার। টাকা নিয়ে রাসেলের সঙ্গে স্বপনের বিরোধ চলে আসছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে।
এমই





