ম্যানহোলে পড়ে শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যুর ঘটনায় কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নিহত নীরবের বাবা রেজাউল।

বুধবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের মৃত্যুর ঘটনায় কাউকে দায়ী করছি না। আর এ ব্যাপারে কোনো মামলাও করব না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সন্তানের মতো আর যেন কেউ এ রকম ঘটনার মুখোমুখি না হয়।

আামি সরকারকে অনুরোধ করব, ঢাকায় যেন খোলা ম্যানহোল না থাকে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

এমকে