রাজধানীর মিরপুর বাঙলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। পরে ফায়ার সর্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ অগ্নিসংযোগ করা হয়।

ফায়ার সর্ভিসের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাঙলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমকে