পাবনার বেড়া পৌরসভায় একইস্থানে আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে মাইকে জানানো হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বুধবার বিকাল ৩টায় পৌর এলাকার পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ সমাবেশ ডাকে।
এতে উত্তেজনার সৃষ্টি হলে আইন শৃংখলার অবনতির আশংকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কেএইচ





