কক্সবাজারের রামুতে নবনির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন বিদেশি মিশনের প্রধানগণ। মঙ্গবার সকাল ১১টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে মিশন প্রধানগন ১'শ ফুট সিংহশয্যা গৌতম বৌদ্ধমূর্তি ও উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছেন।
পরে কূটনীতিকগণ রামুর কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনে যান। এ সময় অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিহারাধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।
সত্যপ্রিয় বলেন,দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার দ্রুত দৃষ্টিনন্দন স্থাপনার মাধ্যমে রামুর বৌদ্ধবিহার গুলো পুন:নির্মান করেছেন। এজন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
পরিদর্শনকালে কূটনীতিকগণ সরকারি সহায়তায় অতি দ্রুত সময়ে ক্ষতিগ্রস্থ বৌদ্ধ বিহার নির্মাণ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পরে কূটনীতিকগণ কক্সবাজারে মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প পরিদর্শন করেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,বৌদ্ধ নেতৃবৃন্দের মধ্যে ভিক্ষু শীলপ্রিয়,ভিক্ষু প্রজ্ঞানন্দ,বৌদ্ধনেতা প্রবীর বড়ুয়াসহ স্থানীয় বৌদ্ধ নেতারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ [/b]
জাতীয়
রামুর নবনির্মিত বৌদ্ধবিহার পরিদর্শন করেছে বিদেশি প্রতিনিধিদল