সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে শুক্রবার থেকে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়েছে ।  আগামী রোববার ২৭ জুলাই খোলা থাকার কথা থাকলেও দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপার বন্ধ থাকায় ওইদিনও বন্দর কার্যরত বন্ধ থাকবে।

ফলে আজ ২৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর।

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার তারেক মাহমুদ জানান, রোববার আমদানি-রপ্তানি না হওয়ার আশংকা রয়েছে। রোববার দিয়ে টানা নয় দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। এতে শ্রমিকদের যেমন ক্ষতি হবে, তেমনি সরকারও প্রায় তিন কোটি টাকার রাজস্ব হারাবে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ