ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, সরকার সব সময় বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে রয়েছে।

তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই। যতদিন বন্যার পানি আপনাদের বাড়ি-ঘর থেকে না নামবে ততদিন । পানি নেমে গেলে কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

শুক্রবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে কড়িতলা বাজারে ত্রাণ বিতরণকালে সমবেত বন্যার্ত মানুষের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।

এ সময় সারিয়াকান্দি-সোনাতলা এলাকার সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ