গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২ নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ২০ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলামের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

এ সময় ওই বাড়ির পৃথক দু’টি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ২ নারী ও ২ যুবককে পুলিশ আটক করে।

আটককৃতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া (২২), একই ইউনিয়নের বাগদা সদর কলোনী গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে হাসমত আলী (২৭), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সোনার পট্টি এলাকার মৃত বজলু মিয়ার মেয়ে মলি আকতার (৩০) ও একই এলাকার মৃত নছির উদ্দিনের মেয়ে বৃষ্টি (২৪)।

এ রিপোর্ট লোখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিউটি অফিসার এ এস আই জামাল উদ্দিন জানান।

এআই