স্বাধীনতার পর এই প্রথমবারের আলোর মুখ দেখলো যশোরের শার্শা উপজেলার ডুপপাড়া গ্রামের ৪৫০ টি পরিবার।

আজ রোবাবার সকালে নটাদিঘি-ডুপপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্ধোধন করা হয়।

যশোর পল্লি বিদ্যুত সমিতি-১এর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যুৎ সংযোগের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুইচ টিপে এর শুভ উদ্ধোধন করেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু ও শার্শা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনোয়ারুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান, ইব্যাহিম খলিল,মুসা মাহমুদ,মেহেদি হাসান,সোহরাব হোসেন প্রমুখ।

এসএইচ