নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার ফ্লাইওভারের সম্মুখে ফুটওভার, স্প্রীডব্রেকার ও ট্রাফিক পুলিশ নিয়োজিত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্লাইওভার এর সম্মুখে ফুটওভার ও স্প্রীডব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্গটনা ঘটেছে। এতে অকালে প্রাণ হারাচ্ছে সম্ভাবনাময় অনেক তরুণ প্রাণ। গত বুধবারও রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় ফাতেমা বেগম নামের এক পোশাক কর্মী নিহত হয়।
বক্তারা আরো বলেন, গত মার্চ মাসেই প্রায় ১০-১২টি দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। ফ্লাইওভারের সম্মুখে ফুটওভার ব্রীজ, স্প্রীডব্রেকার ও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন না করায় এসব দুর্ঘটনা ঘটছে।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন- সাদিয়া গ্রুপের চেয়ারম্যান এস. এম. নুরুল আমিন, মহানগর যুবলীগ নেতা এস.এম. জেড খসরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ফয়সাল বাপ্পী, বহদ্দারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়া মেরন সান স্কুল এন্ড কলেজ, মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ, তালিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, আনোয়ারুল ইসলাম একাডেমীর শিক্ষক-শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেয়।
জেআই





