বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হজযাত্রীদের নিয়ে কোনো অনিয়ম সহ্য করবে না। ১৫ হাজার হজযাত্রীর ভিসা এখনও অনিশ্চিত। তাদের কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট এজেন্টদের ছাড় দেয়া হবে না।
সোমবার আশকোনায় হজক্যাম্প পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে ফ্লাইট জটিলতা নিয়ে অনুষ্ঠিত সভায় যোগ দেন তিনি।
মেনন বলেন, ১৫ হাজার হজযাত্রীর ভিসা এখনও অনিশ্চিত। ১৬টি হজ এজেন্সি একজন যাত্রীও পাঠায়নি। এজেন্সিগুলো সময়মত টিকিট না কাটায় হজযাত্রীদের বিড়ম্বনা হচ্ছে। এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ২৬ আগস্ট হজ ফ্লাইটের শেষ সময় হলেও আরও দুদিন সময় বাড়ানোর আবেদন করা হবে।
মন্ত্রী বলেন, যে কোনো মূল্যে বিমানে হজযাত্রী পরিবহন করা হবে। এজন্য অন্য রুটের ফ্লাইট পুনর্বিন্যাস করে হজ ফ্লাইটে বেশি উড়োজাহাজ ব্যবহার করছে বিমান।
অাদর





