রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে প্রায় ১ কোটি টাকার জাল নোটসহ ৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকৃতদের পরিচয় জানা যায়নি। বুধবার অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি টাকা সমমূল্যের জাল মুদ্রার নোট, রুপি ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





